• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

জামালপুর কাব ক্যাম্পুরীর সমাপন ও মহা তাঁবু জলসা

Reporter Name / ৪৯ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জামালপুর কাব ক্যাম্পুরীর সমাপন ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিতজামালপুর কাব ক্যাম্পুরীর সমাপন ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি।। উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে জামালপুর সদর উপজেলায় সম্পন্ন হলো ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী–২০২৬ এর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। গত রোববার (৪ অক্টোবর, ২০২৬) সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে চার দিনব্যাপী এই ক্যাম্পুরীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এবারের ক্যাম্পুরীর মূল প্রতিপাদ্য ছিল—“এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি”। চার দিন ধরে চলা এই আয়োজনে কাব স্কাউটদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে বিভিন্ন শিক্ষণীয় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ ইউসুফ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। এ ধরনের ক্যাম্পুরী কোমলমতি শিশুদের আত্মনির্ভরশীল ও নেতৃত্বগুণে গুণান্বিত করতে বিশেষ সহায়তা করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কাউট কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কাব স্কাউটবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পুরীর দিনব্যাপী নানা রোমাঞ্চকর কার্যক্রম শেষে সন্ধ্যায় আয়োজিত মহা তাঁবু জলসায় কাব স্কাউটরা এক আকর্ষণীয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে চার দিনের এই সফল আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।


একটু পড়ুন
https://slotbet.online/