• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন

Reporter Name / ১৮১ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের  অংশ হিসেবে জামালপুরে প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার( ৩ অক্টোবর)  সকালে জামালপুর শহরের গেটপাড় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, গ্রাম পুলিশ, পৌরসভা ও সর্বসাধারণের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের নিজ নিজ কর্মক্ষেত্র, বাসসস্থান ও সংলগ্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়। ডেঙ্গু মশার প্রকোপ হ্রাস না পাওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়। ডেঙ্গু প্রতিরোধে জামালপুর জেলার সকল উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে।


একটু পড়ুন
https://slotbet.online/