• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

তারেক রহমানের বোল্ড ডিসিশনের এপ্রিশিয়েট করি

Reporter Name / ১৮ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬




আজকে দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিছে সরকার
সরকারি ফ্ল্যাট বা বাসাবাড়ি যেসকল কর্মকর্তারা বরাদ্দ নিছেন, নিজেরা না থেকে কিংবা ফ্ল্যাটের একটা অংশ সাবলেট দিয়ে রেখেছেন, তাদের ফ্ল্যাট/বাসাবাড়ি বরাদ্দ বাতিল করা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার নোটিশ জারি করা হয়েছে।

আগামীকাল একদিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এরমধ্যে সারাদেশে যত সরকারি কোয়ার্টার/ফ্ল্যাট/বাসাবাড়ি আছে, যদি নিজের ফ্যামিলি না রেখে ভাড়া দেওয়া থাকে তাহলে কালকের মধ্যেই ভাড়াটিয়া সরাতে হবে।

যদি এর ব্যতিক্রম ঘটে ১ নভেম্বর থেকে এ্যাকশন শুরু হবে। ওই কর্মকর্তার জন্য বরাদ্দকৃত ফ্ল্যাট/বাসা বাতিল করা হবে প্লাস তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে চাকরিচ্যুতও হতে পারেন।

এ বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে গত ১৯ অক্টোবর হুটহাট সরকারি বিভিন্ন কোয়ার্টারে ভিজিটে যাওয়ার ফলে।

আজিমপুরে একটা কোয়ার্টারে ঢুকে দেখেন, সরকারি বাসা সাবলেট দেওয়ার টু-লেট লাগানো।

প্রধানমন্ত্রী ইনস্ট্যান্ট দায়িত্বরত অফিসারকে ডেকে পাঠান। জানতে চান, সরকারি বাসা বরাদ্দ নিয়ে সাবলেট দেওয়ার নিয়ম আছে! তাদের জেরা করেন আইনে অবৈধ হলে তারা এলাউ করছে কীভাবে। প্রধানমন্ত্রীকে সদুত্তর দিতে পারেনি।

প্রধানমন্ত্রী ওইদিনের পর গোপনে খোঁজ নেন এরকম ঘটনা কত জায়গায় আছে। দেখেন, ভয়াবহ চিত্র। গণপূর্ত মিনিস্ট্রি সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশনা দেন এই নিয়ে নোটিশ জারি করতে। জাপান যাওয়ার আগেই ইন্সট্রাকশন দিয়ে যান।

আমলারা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে ভাড়া দিয়ে রাখেন আর নিজে থাকেন ব্যক্তিগত লাক্সারি ফ্ল্যাট বা বাসাবাড়িতে।

মাস শেষে ভাড়া বাসার টাকা তুলেন। ডাবল ইনকাম।

এটা ওপেন সিক্রেট। বহু বছর ধরে এ বেআইনি কাজ করে আসতেছেন সরকারি কর্মকর্তারা। কোনো সরকারই তাদের কিছু করতে পারে না। ধরতে গেলেই আমলারা খেপে যাবে। এ ভয়ে কোনো সরকার এ্যাকশন নেয় না।

বাট তারেক রহমান এই অনিয়মের বিরুদ্ধে হাত দিছেন বেশ শক্তভাবে। জানি না তিনি মিশনে সাকসেস হবেন কিনা। এই কাজ বাস্তবায়ন করতে গিয়ে আমলাদের বড় কোনো বাঁধার মুখোমুখি হলে সেটা কীভাবে ট্যাকেল করেন, দেখার বিষয়।

তারেক রহমানের এই বোল্ড ডিসিশনের এপ্রিশিয়েট করছি।
লেখক :
এডভোকেট মোহাম্মদ সোহেল রানা আকন্দ


একটু পড়ুন
https://slotbet.online/