জামালপুরের ইসলামপুরে যুবদল নেতা হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে করা একটি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
তাদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় স্থানীয়দের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা অভিযোগ করেন- মূলত গৃহবধূ মঞ্জুয়ারার আত্মহত্যার ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যাকাণ্ড হিসেবে সাজানো হয়েছে। আর ওই মামলায় ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে ১০ নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি তাকে সামাজিকভাবে হেয় করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এলাকাবাসী ও নেতাকর্মীরা জানান- ঘটনার দিন মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তাই অবিলম্বে এই বানোয়াট মামলা প্রত্যাহার ও তার হয়রানি বন্ধের জোর দাবি জানান তারা।
কর্মসূচিতে চরপুটিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, প্রায় ১৫ বছর আগে শেরপুর সদর উপজেলার চর এলাকার আহাম্মদ আলী মোল্লার মেয়ে মঞ্জুরার সঙ্গে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চর এলাকার সুজন মিয়ার বিয়ে হয়। গত ২৬ সেপ্টেম্বর সকালে মঞ্জুরা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা রিনা খাতুন বাদী হয়ে মঞ্জুরার স্বামী সুজন মিয়া, ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান মলি সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন।
https://slotbet.online/