• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

জামালপুরে ইয়াবাসহ আটক-১

Reporter Name / ১৭ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬




জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিকেলে জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় টাঙ্গাইল বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনায় এসআই আপেল মাহমুদের নেতৃত্বে ডিবি-১ পুলিশের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার আমিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আলগারচর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আলা বক্স।
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। জামালপুরকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


একটু পড়ুন
https://slotbet.online/