• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
  • [gtranslate]

শেরপুরে চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ

Reporter Name / ২৫ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬




নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহম্মেদের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বাজিতখিলা বাজার এলাকায় আয়োজিত এ গণসংযোগে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় তারা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকে কেন্দ্র করে বাজিতখিলা বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহম্মেদ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


একটু পড়ুন
https://slotbet.online/