• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

ওসিকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name / ৪ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬




পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবী সমিতির সদস্যপদ বহাল থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

সমিতি সূত্রে জানা গেছে, ২০০২ সাল থেকে তিনি সংগঠনটির সদস্য। গত ২৫ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সরকারি-বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত সদস্যদের নির্দিষ্ট সময়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দিয়েছিল সমিতি। তবে আইন বিষয়ে শিক্ষকতা এবং কোনো প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা হিসেবে কর্মরত ব্যক্তিদের প্রয়োজনীয় প্রমাণপত্র দিয়ে সদস্যপদ বহাল রাখার সুযোগ রয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন জানিয়েছেন, পুলিশের চাকরিতে থেকেও সদস্যপদ সক্রিয় রাখার বিষয়টি বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের অন্য সদস্যদেরও শনাক্ত করা হচ্ছে।

অন্যদিকে, ওসি মনজুর কাদের ভূঁইয়ার বক্তব্য, পুলিশে যোগ দেওয়ার আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন তিনি।

এদিকে, আইনজীবী হিসেবে তালিকাভুক্ত থেকেও অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত ২৬ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এর আগে গত ২২ অক্টোবর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ওসির বাগ্‌বিত’ণ্ডার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পরই ওসির আইনজীবী সমিতির সদস্যপদের বিষয়টি আলোচনায় আসে।


একটু পড়ুন
https://slotbet.online/