দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি সাজু, সাধারণ সম্পাদক মিকা
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ (জামালপুর): জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আতিকুর রহমান সাজুকে সভাপতি এবং আব্দুর রাজ্জাক মিকাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে দেওয়ানগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা শেষে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে কালের কণ্ঠের তারেক মাহমুদ সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি হয়েছেন ভোরের কাগজের বিল্লাল মন্ডল, চ্যানেল এসের ফারুক মিয়া, নাগরিক টিভির খাদেমুল ইসলাম অলিদ ও দৈনিক বাংলার নজরুল ইসলাম।
এ ছাড়া প্রতিদিনের বাংলাদেশের মহসিন রেজা রুমেলকে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম পিকুলকে সহসাধারণ সম্পাদক এবং সাংবাদিক সাইফুল ইসলাম ফুলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল ইসলাম, মদন মোহন ঘোষ ও রেজাউল করিম এলান।
তবে কমিটির সদস্যদের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। নতুন সদস্য হিসেবে আরও নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতৃবৃন্দ দেওয়ানগঞ্জের সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বার্থ সংরক্ষণ ও সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
https://slotbet.online/