• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিয়ের নামে প্রতারণা

Reporter Name / ৬৮৩ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বিয়ের নামে প্রতারণ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

নিজের বৈবাহিক তথ্য গোপন করে একাধিক নারীকে বিয়ে এবং পরে তাদের কাছ থেকে টাকা ও মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ক্ষুদ্র জোনাইল গ্রামের প্রবাস ফেরত মানিক মিয়ার বিরুদ্ধে। সে ঐ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

অভিযোগকারী মানিকের দ্বিতীয় স্ত্রী ময়মনসিংহের আকলিমা ওরফে জুঁই আক্তার সাথীর জানান, ‘মানিক নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ৪ বছর সম্পর্কের পরে সে আমাকে বিয়ে করে এবং ৭/৮ মাস সংসার করার পরে আমাকে ছেড়ে পালিয়ে যায়। পরে এক পর্যায়ে গোপনে বাংলাদেশে পাড়ি জমায়। তিনি জানান, মানিক লেবানন যাওয়ার সময় তার কাছ থেকে লেবালনের ৩৬ শ ডলার বা ৬ লাখ বাংলাদেশী টাকা নিয়ে লেবানন যায়, কয়েক দফায় তার কাছ থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান।

আকলিমার আরো জানান, ‘বিয়ের পর মানিক দেশে ফিরে তার কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী নেন। এরপর তিনি আবার লেবাননে চলে যান। কিছুদিন পর আকলিমা জানতে পারেন, মানিকের এর আগেও বিয়ে হয়েছিল এবং তিনি বিষয়টি গোপন করেই তার সঙ্গে বিয়ের সম্পর্ক স্থাপন করেছিলেন। মানিক এর আগে একই এলাকার রিপা নামের এক নারীকে বিয়ে করেছিলেন। ওই বিয়ের পর রিপার পরিবারের অর্থে তিনি দক্ষিণ আফ্রিকায় যান বলেও অভিযোগ করেন আকলিমা। পরবর্তীতে রিপার সঙ্গে তার সম্পর্কের অবনতি হলে তিনি কৌশলে দেশে ফিরে আসেন।

অভিযোগকারী আরও দাবি করেন, দেশে ফিরে মানিক তার পাশের গ্রামের লাকি নামের আরেক নারীকে বিয়ে করেন। বিষয়টি জানার পর আকলিমা তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেন। তবে বিভিন্নভাবে চেষ্টা করেও মানিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানান তিনি। আকলিমার অভিযোগ, মানিক তার কাছ থেকে মোটা অংকের টাকা ও মূল্যবান সম্পদ নেওয়ার পর বর্তমানে আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় তিনি নিজের আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে মানিক মিয়ার সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


একটু পড়ুন
https://slotbet.online/