• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]

বাবার পক্ষে ছেলের অনুদান

Reporter Name / ৫৬ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬




মোহাম্মদ আসাদ,নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ১২টি দুর্গাপূজামণ্ডপে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষে পৌর এলাকার ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন বড় ছেলে নাফিস সওদাগর। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

মণ্ডপ পরিদর্শনকালে নাফিস সওদাগর তাঁর বাবা নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে এ অর্থ সহায়তা পেয়ে পূজা উদযাপন কমিটির নেতারা তাঁর ও তাঁর পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


একটু পড়ুন
https://slotbet.online/