সিটি খবর রিপোর্ট : বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা রোববার(১৮ অক্টোবর) বিকালে বকশীগঞ্জ উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করবেন। একই সময় দুর্গাপূজার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করবেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানারঅফিসার ইনচার্জ মকবুল হোসেন।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় চলতি বছর ১৭টি পূজা মন্ডপ তৈরি হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সে বিষয়ে পুলিশ প্রশাসনের তৎপরতা বিদ্যমান। এর অংশ হিসেবে রোববার বিকালে বকশীগঞ্জ উপজেলার সকল পূজা মন্ডপ পর্যাক্রমে পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে মোহাম্মদ জাহিদুল হাসান সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করবেন।
https://slotbet.online/