সাদিয়া ইসলাম : মাদকের বিরুদ্ধে ইউএনও’র সাঁড়াশি অভিযান চলমান । এর অংশ হিসেবে ফেরদৌস নামে এক মাদকসেবনকারীকে ৬ মাসের
কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
শুক্রবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে মোবাইল কোর্টের মাধ্যমে ওই রায় দেওয়া হয় ।
ফেরদৌস বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকার আবদুর রউফের ছেলে।
ইউএনও মুরাদ হোসেন বলেন , অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আরও সচেতন হতে হবে।
https://slotbet.online/