• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

বন্দরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি

Reporter Name / ৪৯ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬




নারায়ণগঞ্জের বন্দরে বকেয়া দোকান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকান মালিকের ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় পঞ্চায়েত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তের দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার পদুঘর স্ট্যান্ড এলাকায় আসাদুজ্জামান লিংকন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাসিক চুক্তিতে একটি দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে গত চার মাস ধরে তিনি দোকানের ভাড়া বকেয়া রাখেন।

সম্প্রতি দোকান মালিকের ছেলে জহিরুল ইসলাম সুমন বকেয়া ভাড়া পরিশোধ এবং দোকানঘর খালি করে দেওয়ার জন্য ভাড়াটিয়া লিংকনকে তাগিদ দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিংকন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে পঞ্চায়েত কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে অভিযুক্ত লিংকনের দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এদিকে এ ঘটনার পর অভিযুক্ত আসাদুজ্জামান লিংকনের বিরুদ্ধে জালিয়াতি ও ভুয়া দলিল প্রস্তুত করে জমি দখলের নানামুখী অপকর্ম ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও সুরাহা চেয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দীন জানান,
লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


একটু পড়ুন
https://slotbet.online/