নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত সন্ত্রাসী সাহেব আলী (৪০) হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি সব্বির (২৮)-কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে, কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মোঃ হানিন আল তুরাবী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সব্বির আটি ওয়াবদা কলোনি এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
গত ১২ অক্টোবর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা আটি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে লক্ষ্য করে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিতে আশঙ্কাজনক অবস্থায় সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে গেলে সন্ত্রাসীরা সেখানেও তাকে লক্ষ্য করে আরো কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাত ১১টার দিকে আটি ওয়াবদা কলোনিতে অভিযান চালিয়ে আসামি সব্বিরকে গ্রেপ্তার করে।
এসআরবি-১১, সিপিএসসি,কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মোঃ হানিন আল তুরাবী স্বাক্ষরিত প্রেস রিলিজ মাধ্যমে জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ মামলার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।###
https://slotbet.online/