• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • [gtranslate]

জামালপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name / ৯৮ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬




জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসআই আপেল মাহমুদ ও এসআই মো. এহসানুল হকের নেতৃত্বে ডিবি-১-এর একটি দল অভিযান চালায়। এ সময় ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গাওকুড়া খালেরপাড় এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রশিদ ইসলামপুর উপজেলার পলবন্ধা ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।


একটু পড়ুন
https://slotbet.online/