• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

পড়াশোনা খেলাধুলাও করতে হবে – বিমানমন্ত্রী

Reporter Name / ৭২ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। একটি সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা যেন শুধু স্কুলে যাওয়া ও ঘরে বসে থাকার মধ্যে সীমাবদ্ধ না থাকে এবং মাদকে আসক্ত না হয়, সেজন্য তাদের খেলাধুলা ও পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মননশীলতা ও শারীরিক সক্ষমতা বিকশিত হবে এবং তারা একটি সুন্দর ও ইতিবাচক জীবনের পথে এগিয়ে যাবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মাদক, দুঃশাসন, স্বজনপ্রীতি, হিংসা, বিদ্বেষ ও অহংকারের স্থান থাকবে না। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আজকের এই আয়োজন তারই একটি প্রতিফলন।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে বেকার যুবক-যুবতীদেরও সম্পৃক্ত করতে হবে। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সক্রিয় ও স্বাবলম্বী করে তুলতে হবে, যাতে তারা নিজেদের পরিবারকে সহযোগিতা করতে পারে এবং পরিবারও তাদের নিয়ে গর্ব করতে পারে।

মন্ত্রী আরও বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা জনগণের সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করবেন। জনগণের সুবিধা-অসুবিধা দেখার পাশাপাশি দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, কোনো অপচেষ্টার মাধ্যমে সরকার পরিচালনা ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যর্থ করার চেষ্টা হলে জনগণের সহযোগিতা নিয়ে তা প্রতিহত করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও কর্মকর্তারা একযোগে কাজ করে বাংলাদেশকে আরও উচ্চস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে নারী-পুরুষ ও সব শ্রেণি-পেশার মানুষ সমতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।


একটু পড়ুন
https://slotbet.online/