• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

Reporter Name / ৪৬ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬




স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে আনার আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ডলার জালিয়াতির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আনার আলী বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা ।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলীকে গ্রেফতার করায় তার বোন শাপলা বেগম প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন । তিনি তার ভাই আনার আলী নিঃশর্ত মুক্তি চেয়েছেন। শাপলা বেগম বলেন আওয়ামী লীগের কতিপয় ব্যাক্তি আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সংবাদ সম্মেলনে আনার আলী বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশিকুর রহমান তুলন ও সাধারণ সম্পাদক শহিদুল হক দুলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


একটু পড়ুন
https://slotbet.online/