বকশীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ রুকনুজ্জামান ওরফে নাদিম খান। পারিবারিক সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা সম্ভব না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পৌর ছাত্রদলের আহ্বায়ক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে নিজের ফেসবুক আইডিতে পদত্যাগপত্রের একটি অনুলিপি প্রকাশ করেন। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পায়।
পদত্যাগপত্রে নাদিম খান উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে পারিবারিক সমস্যার কারণে সংগঠনের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে এ পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
পত্রে তিনি আরও বলেন, পদ ছাড়লেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি তাঁর ভালোবাসা ও আনুগত্য সব সময় অটুট থাকবে।
https://slotbet.online/