• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

সাংবাদিক আলিফ হত্যার তদন্ত করেছে এসআরবি

Reporter Name / ৩৬ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬



মাসুদ উল হাসান : নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার তদন্ত শুরু করেছে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)।

উল্লেখ্য বৃহস্পতিবার রাতে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইলে তেলনজিয়া গ্রামে একটি চায়ের দোকানের সামনে সাংবাদিক আলিফকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায় দুই অস্ত্রধারী।

লুৎফুজ্জামান আলিফ বেসরকারি আইপিটিভি ‘চ্যানেল রূপসী বাংলার’ নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে সীমান্ত এলাকার মাদক, চোরাচালান, দুর্নীতি ও অনিয়ম নিয়ে নিয়মিত অনুসন্ধানী প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করতেন।গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে তেরিবাজার ঘাটের কাছে আরেকটি প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গিয়েছিলেন আলিফ। সেই সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
আলিফ হত্যার বিষয়ে নেত্রকোনার দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে। মামলার মামাটি তদন্ত কার্যক্রম শুরু করেছে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)।


একটু পড়ুন
https://slotbet.online/