• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

১৯ বছরের স্মৃতি চারণ করলেন পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান

Reporter Name / ৫৬ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬




উনিশ বছর আগে আমি একজন মানুষের সঙ্গে একটা জীবন শুরু করেছিলাম।

কাজটা কত বড়, সেদিন বুঝিনি।
আজ হিসাব করে দেখলাম। উনিশ বছর মানে ৬,৯৪০টা দিন।

এর বেশিরভাগ দিনের কোনো নাম নেই। কোনো ছবি ওঠেনি। কোনো তারিখ মনে নেই। সাধারণ রাত। চায়ের কাপ। ওষুধের সময়। দরজা বন্ধ করার শব্দ।
বিয়ে আসলে এই সাধারণ দিনগুলোরই নাম।

যা মাপা যায়, তার সবটা মূল্যবান নয়। আর যা মূল্যবান, তার সবটা মাপা যায় না।

সানজিদা ঢাকা বোর্ডে স্থান পাওয়া ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ পড়েছে। পৃথিবীর দাঁড়িপাল্লায় তাঁর ওজন অনেক। তিনি বেছে নিয়েছেন এমন একটা কাজ, যার নিয়োগপত্র নেই, বেতন নেই, ছুটি নেই।

আমার এসিআর হয়। তাঁর হয় না।

ধন্যবাদ কথাটা যতবার বলা দরকার ছিল, ততবার বলা হয়েছে কি না, আমি নিশ্চিত না।
আজ বলছি।

উনিশ বছরে আমরা দুইজন থেকে চারজন হয়েছি।
কুরআনে বলা হয়েছে সবকিছু জোড়ায় সৃষ্টি। জোড়া সৃষ্টির চিহ্ন। স্রষ্টার কোনো জোড়া নেই।

আমরা দুইজন সেই চিহ্নের ভেতরেই থাকি। একজন আরেকজনের পরিপূরক। কেউ কারও চেয়ে বড় না।

তারপর এল মাসিয়াত। সতেরো বছর বয়সে সে এখনই এত বড় হয়ে গেছে, যা আমি বুঝতে বুঝতে কখন যে সেই আমার অভিভাবক হয়ে গিয়েছে আমি টের পাইনি।

তারপর এল রাহিল। দশ বছর বয়সে সে আমাকে যা শিখিয়েছে, কোনো বইয়ে তা পাইনি। আমি তাকে সামলাচ্ছি না। সে-ই আমাকে সামলাচ্ছে।

এবার সংখ্যাটার কথা বলি।

কুরআনে উনিশ সংখ্যাটা এসেছে সূরা আল-মুদ্দাসসিরে। আমি জানি, ওই আয়াতের প্রসঙ্গ আলাদা। সেটা জাহান্নামের প্রহরীদের কথা। ওই আয়াত আমার বিয়ের কথা বলছে না। আমি সেখান থেকে আমার জীবনের কোনো প্রমাণ বের করছি না।

আমি শুধু একটা জিনিস দেখি।
১৯-এর ভেতরে এক আছে। আর নয়।
এক আর নয় যোগ করলে দশ।
আর দশের ভেতরে আছে এক, আর শূন্য।
এখানেও সৃষ্টিকর্তার একত্ববাদের প্রমাণ। আর শূন্য হল সৃষ্টির রহস্য। যার মধ্যে রয়েছে শুরু এবং শেষ।

এই যোগ আমি নিজেই করেছি। মানুষ যেকোনো সংখ্যায় নিজের মতো করে কিছু খুঁজে পায়, এটাও আমি জানি। তবু আমার কাছে এটা একটা চিহ্ন। প্রমাণ না। একজন মানুষের নিজের জীবনের দিকে তাকানোর একটা ভাষা।

উনিশের মহত্ত্ব সংখ্যায় নেই।
মহত্ত্ব ওই ৬,৯৪০টা সাধারণ দিনে। যার প্রতিটা মুহূর্ত একজন মানুষ আমার পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ।

আলহামদুলিল্লাহ তার সাথে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য।
@highlight


একটু পড়ুন
https://slotbet.online/