• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

সাংবাদিক আলিফ হত্যা।। গ্রেফতার নেই

Reporter Name / ৬৫ এই পর্যন্ত দেখেছেন
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬




মাসুদ উল হাসান : নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের শরীরে ৬টি গুলির আঘাতের চিহ্ন পেয়েছে মেডিকেল টিম। ৫টি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায়। ১ গুলি পিঠে আটকে ছিল।

শুক্রবার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্তের সময় আটকে থাকা ওই গুলিটি বের করা হয়।

ময়নাতদন্তের দায়িত্বে থাকা নেত্রকোনা জেলা সদর হাসপাতালের চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত সাংবাদিক আলিফের বুকে ৩টি গুলি লাগে। এর মধ্যে ২টি গুলি শরীর ভেদ করে পেছন দিক দিয়ে বেরিয়ে যায় এবং ১টি পিঠের দিকে মাংসপেশির ভেতরে আটকে ছিল।

অপর ৩টি গুলির ১টি গুলি কপালের ডান পাশ দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে যায় । আরেকটি মাথার ওপরের অংশের চামড়া ঘেঁষে এবং অন্য ১টি গুলি ডান কাঁধের চামড়া ভেদ করে চলে যায়।
ক্ষতের ধরন বিশ্লেষণ করে চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ বলেন, খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার রাতে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইলে তেলনজিয়া গ্রামে একটি চায়ের দোকানের সামনে সাংবাদিক আলিফকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায় দুই অস্ত্রধারী।

লুৎফুজ্জামান আলিফ বেসরকারি আইপিটিভি ‘চ্যানেল রূপসী বাংলার’ নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে সীমান্ত এলাকার মাদক, চোরাচালান, দুর্নীতি ও অনিয়ম নিয়ে নিয়মিত অনুসন্ধানী প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করতেন।গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে তেরিবাজার ঘাটের কাছে আরেকটি প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গিয়েছিলেন আলিফ। সেই সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আলিফের মাথা, ঘাড় ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির স্পষ্ট ক্ষত রয়েছে। হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় কিংবা হত্যাকাণ্ডের মূল কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশি তৎপতা চলমান। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। কেউ গ্রেফতারের ঘটনাও ঘটেনি ।


একটু পড়ুন
https://slotbet.online/